গাজীপুর সদর উপজেলার বাঘের বাজারের নতুন বাজার এলাকায় মেঘনা গ্রুপের সাইকেল প্রস্তুত কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে।

শনিবার রাত পৌনে ৯টার দিকে কয়েক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

গাজীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উপ-সহকারী পরিচালক আখতারুজ্জামান লিটন জানান, দুপুর আড়াইটা থেকে চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট রাত পৌনে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

এর আগে দুপুর পৌনে ২টার দিকে কারখানায় রাখা রাবারের স্তুপ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে তা আশপাশের বিভিন্ন আবাসিক ভবন ও দোকানেও ছড়িয়ে পড়ে।

সংশ্লিষ্টরা জানান, আগুন লাগার খবর ছড়িয়ে পড়লে ছুটাছুটি করে নামতে গিয়ে বেশ কয়েকজন শ্রমিক আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

কেএইচ