ময়মনসিংহে শহর ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল মামুন আরিফের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেফতার দাবীতে মানববন্ধন করেছে ময়মনসিংহ শহর ছাত্রলীগ।
রবিবার দুপুর ১২ টায় শহরের শহীদ ফিরোজ জাহাঙ্গীর চত্তরে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, ময়মনসিংহ শহর ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল মামুন আরিফ, ছাত্রলীগ নেতা আশফাক আল রাফি শাওন, মো: আশরাফুল হক, শুকান্ত সেন মন্টি, রুবেল আহমেদ, হুমায়ুন কবীর প্রমুখ।
মানববন্ধনে বক্তারা এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং দ্রুত সন্ত্রাসীদের গ্রেফতারের দাবী জানান।
তারা বলেন, প্রশাসন যদি হামলাকারীদের গ্রেফতার ও শাস্তি দিতে ব্যর্থ হয় তবে ছাত্রলীগ আইন হাতে তুলে নিতে বাধ্য হবে।
উল্লেখ্য, গত ২১ এপ্রিল রাতে শহরতলী শম্ভুগঞ্জ এলাকার ঝাড়গড়া মোড়ে অজ্ঞাত সন্ত্রাসীরা আরিফের প্রাইভেটকারে হামলা চালিয়ে ড্রাইভারকে কুপিয়ে আহত করে। এসময় সন্ত্রাসীরা আরিফকে লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ট গুলি ছুড়ে ও প্রাইভেটকার ভাংচুর চালায়।
এসএইচ





