কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় নির্বাচনী সহিংসতায় তাপস চন্দ্র দাস (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
উপজেলার উত্তর চনলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে শনিবার সকাল পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
তাপস চন্দ্র উত্তর চলনা গ্রামের কালু চন্দ্র দাসের ছেলে।
ব্রাহ্মণপাড়াথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জানান, ১ নম্বর মাধবপুর ইউনিয়ন নির্বাচনে নৌকা সমর্থীত প্রার্থী ফরিদ উদ্দিন ও সতন্ত্র প্রার্থী সুলতান আহম্মদের সমর্থকদের মধ্যে ভোট কেন্দ্র দখলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হয়ে তাপস চন্দ্র দাস ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে সকাল ১১টার দিকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানান ওসি।
এমই





