সরকারের পদত্যাগ ও অংশগ্রহন মূলক নির্বাচনের দাবীতে ২০ দলীয় জোটের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ময়মনসিংহে গণমিছিল করেছে জামায়াতে ইসলামী ।

ময়মনসিংহ জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি মাওলানা মোজাম্মেল হক আকন্দের নেতৃত্বে মিছিলটি আজ রোববার সকালে শহরের গাঙ্গনিপারার আসাদ মার্কেটের সামনে থেকে শুরু হয়ে প্রধান কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে স্টেশন রোড মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় ।

এ সময় উপস্থিত ছিলেন শহর জামায়াতের কর্মপরিষদ সদস্য আল হেলাল তালুকদার, হায়দার করিম, শিবিরের শহর সেক্রেটারি রেজাইল করিম, জেলা দক্ষিণের সভাপতি মাহফুজুর রহমান মুক্তা, সেক্রেটারি ওয়ালীউল্লাহ মুজাহিদ, জেলা উত্তর সভাপতি আব্দুল বারী, সেক্রেটারি মাহবুব আকন্দ প্রমুখ।

ইআর