বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরি ও তার তদন্ত নিয়ে অর্থমন্ত্রীর সংবাদ সম্মেলন পিছিয়ে দুপুর আড়াইটায় পুনর্নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টায় এই সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিল।

এদিকে, অর্থ চুরির ঘটনায় চাপের মুখে থাকা বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান বলেছেন, 'আমি চলে গেলে যদি দেশের ভালো হয় তবে আমি দায়িত্ব ছেড়ে দিতে প্রস্তুত।

প্রধানমন্ত্রী আমাকে নিয়োগ দিয়েছেন তিনি যদি বলেন তাহলে যেকোনো মুহূর্তে পদত্যাগ করব।'

ওএফ