প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে প্রতিদ্বন্দিতা ও প্রতিযোগিতামূলক এখানে প্রতিহিংসার কোন সুযোগ নেই। নির্বাচনে সকল প্রার্থী সমান সুযোগ সুবিধা ভোগ করবেন।
বৃহস্পতিবার (২১ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংশ্লিষ্ঠ ব্যাক্তি ও বিভাগীয় কর্মকর্তাদের সাথে আইনশৃঙ্খলা বিষয়ক সভায় তিনি এসব কথা বলেন।
মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলমের সভাপতিত্বে সভায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার আব্দুর রশিদ, পুলিশ সুপার মোহাম্মদ জহিরুল ইসলাম, সিভিল সার্জন ডা. শহীদুল্লাহ দেওয়ান, জেলা নির্বাচন কর্মকর্তা ওলিউল ইসলামসহ উপজেলা নির্বাহী কর্মকর্তা, র্যাব, পুলিশ, আনসার, সাংবাদিকসহ নির্বাচনে সংশ্লিষ্ট বিভাগীয় কর্মকর্তা ও ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন।
প্রধান নির্বাচন কমিশনার গত ১৫ অক্টোবর নির্বাচন নিয়ে মাগুরা সদরের জগদল ইউনিয়নে দুই মেম্বর প্রার্থীর সমর্থকদের মধ্যে মুখোমুখি সংষর্ষে চার জন নিহত হওয়ার বিষয়টি অত্যন্ত দুঃখজনক বলে আখ্যায়িত করেন।
এ ধরনের ঘটনার পুর্নাবৃত্তি যাতে না ঘটে সে দিকে লক্ষ্য রাখাসহ শান্তিপুর্ণভাবে নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রশাসনসহ নির্বাচন সংষ্টিদের প্রতি আহ্বান জানান। একই সাথে তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানান উল্লেখিত ঘটনায় যেন কোন নিরাপরাধ ব্যাক্তিকে আসমি করে অযথা হয়রানি না করা হয়।
সাইফুল্লাহ/এমবি





