কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারের খান মার্কেটে আগুন লেগে প্রায় ২৪টি কাপড়ের দোকান পুড়ে গেছে। এতে কোন হতাহতের হওয়ার খবর পাওয়া যায়নি।
আজ সোমবার সকালে এ ঘটনা ঘটে। কুমিল্লা ও দাউদকান্দির ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
ফায়ার সার্ভিসের হোমনার স্টেশন মাস্টার আকতারুজ্জামান বলেন, অগ্নিকাণ্ডের কারণ এখনই বলা যাচ্ছে না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোনো দোকানের বৈদ্যুতিক শর্টসার্কিট সার্কিট থেকে এই আগুন লাগতে পারে।
খান মার্কেটের মালিক আব্দুস সালাম খানের ভাষ্য, সকাল ছয়টার দিকে লাগা আগুনে প্রায় ২৪টি কাপড়ের দোকান পুড়েছে। এতে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে। ওই বাজারে বেশির ভাগই তৈরি পোশাকের দোকান ছিল। দোকানগুলো টিনের তৈরি।
দাউদকান্দির উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এমএম





