সারা দেশব্যাপী শিবির ও অন্যান্য নেতা-কর্মীদের অব্যাহত গুম ও হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ময়মনসিংহ শহর শাখা।

সকাল ১০ টায় শহরে মিছিলটি অনুষ্ঠিত হয়।শহর শিবিরের সভাপতি হোসাইন মোঃ সজিবুর রহমান এর নেতৃত্বে একটি মিছিল নতুন বাজার মোড় থেকে শুরু হয়ে বাউন্ডারী রোড এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মিছিলে আরও উপস্থিত ছিলেন শহর সেক্রেটারী রেজাউল করিম, বাকৃবি সেক্রেটারী শাহ ওয়ালী উল্লাহ ও জেলা দক্ষিণ সভাপতি মাহফুজুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

ইআর