বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজশাহীর চারঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ চাঁদ দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর আদালতে আত্মসমর্পণ করেছেন।
বৃহস্পতিবার দুপুরে আত্মসমর্পণের পর রাজশাহীর আমলী আদালত-৫ এর বিচারক আকরামুল কবির ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আব্দুল মতিন তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিএনপি নেতা চাঁদের আইনজীবী জহুরুল ইসলাম জানান, হত্যা, নাশকতা ও সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনায় দায়েরকৃত ১৭টি মামলার এজাহারভুক্ত আসামি তিনি।
এর মধ্যে আলোচিত পুঠিয়ার বানেশ্বর বাজারে গত ৫ জানুয়ারি বিএনপি-আওয়ামী লীগ-পুলিশ ত্রিমুখী সংঘর্ষে একজন নিহত হওয়ার ঘটনায় পুলিশের দায়ের করা দুটি মামলা ও গত বছর শলুয়া ডিগ্রি কলেজে অগ্নিসংযোগের ঘটনায় চারঘাট মডেল থানায় দায়ের করা মামলায় বৃহস্পতিবার তিনি আদালতে আত্মসমর্পণ করেন। এরপর বিচারক চাঁদকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কেএইচ





