মানবতা বিরোধী অপরাধি জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের অবৈাধ ফাঁসির রায় বহাল রাখার প্রতিবাদে ও আগামী ২ দিনের হরতালের সমর্থনে আজ দুপুর ২টার সময় ভোলার নতুন বাজারে বিক্ষোভ মিছিল করে জামায়েতে ইসলামীর ভোলা জেলা ও তার ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবির ।
মিছিলটি নতুন বাজার পোস্ট অফিসের সামনে থেকে শুরু হয়ে চক বাজার ব্রীজের কাছে গিয়ে শেষ হয় । মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জামায়েত নেতারা ও ছাত্রশিবিরের জেলা সেক্রেটারী ।
এ সময় বক্তারা বলেন, সরকার দেশ থেকে ইসলামী নেত্রীবৃন্দকে হত্যা করে একটি জাহিলিয়াত রাষ্ট্রে পরিনত করতে চাচ্ছে। এর পরিনতি ভালো হবে না বলেও সরকারকে হুশিয়ারি করে দেন বক্তারা ।
মিছিল থেকে জামায়েত ও শিবিরের সকল নেতাদের মুক্তি দাবী করেন ।মিছির শেষে পুলিশ এসে দাওয়া করলে মিছিলকারিরা পালিয়ে যায় । তবে পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি ।
এসএইচ





