রংপুরের তারাগঞ্জে বাসের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানের ইবরাহিম ও কল্পনা নামে দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।
রবিবার সন্ধ্যা সাড়ে ৭ টায় রংপুর-দনাজপুর মাহসড়কের তারাগঞ্জের ঘনিরামপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সৈয়দপুর থেকে ছেড়ে আসা রংপুরগামী একটি বাস মহাসড়কে ভিন্নজগত থেকে আসা একটি ব্যাটারি চালিত ভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নীলফামারীর সৈয়দপুরের খাতামধুপুর এলাকার ইবরাহিম এবং তারাগঞ্জের সয়ার কুটিপাড়া গ্রামের কল্পনা মারা যায়। আহত ৮ জনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল, সৈযদপুর ও তারাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এমই





