বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সহ সাধারণ সম্পাদক, ঢাকা বিভাগ দক্ষিনের সভাপতি জনাব মোহাম্মদ উল্লাহ সাংগঠনিক  কাজ শেষে বাসায় ফেরার পথে ১৪ জুলাই রাত ৯ ঘটিকায় সানার পাড়ে সড়ক দূর্ঘটনায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। তার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শোকবাণী প্রদান করেছেন।

শোকবাণীতে নেতৃবৃন্দ বলেন, মোহাম্মদ উল্লাহর মৃত্যুতে শ্রমিক কল্যান ফেডারেশন শুধু একজন অভিজ্ঞ শ্রমিক নেতাই হারালো না বরং শ্রমিক অঙ্গন হারালো একজন দক্ষ ও বর্ষিয়ান শ্রমিকনেতা।

শোক বানীতে নেতৃবৃন্দ আরো বলেন, মরহুমের জীবনের সকল নেক আমল কবুল করে তাকে জান্নাতবাসী করার জন্য মহান আল্লাহ রাব্বুল আ’লামীনের কাছে দোয়া করছি।

মরহুমের শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, মহান আল্লাহ তায়া'লা তাদের এই শোক সহ্য করার তাওফিক দান করুন।

উল্লেখ্য মোহাম্মাদ উল্লাহ ৭৩ বছর বয়সে ১৪ জুলাই সড়ক দুর্ঘটনায়  ইন্তেকাল করেন

মরহুম মোহাম্মদ উল্লাহর ১ম জানাযার নামাজ ১৫ জুলাই সকাল ৭ টায় মাদানীনগর মাদ্রাসার বিপরীতে ১০ তলা পাইনাদি নতুন মহল্লায় অনুষ্ঠিত হয়।

জানাযায় কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লস্কর তসলিম সহ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মোঃ আতিকুর রহমান, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিনের সভাপতি মোঃ আব্দুস সালাম,কেন্দ্রীয় কোষাধ্যক্ষ মনসুর রহমান, কেন্দ্রীয় আইন সম্পাদক এডভোকেট জাকির হোসেন,নারায়ণগঞ্জ জেলা সভাপতি ড.আজগর আলী,নারায়ণগঞ্জ জেলা উপদেষ্টা আলহাজ্ব মমিনুল হক,নারায়ণগঞ্জ মহানগরীর উপদেষ্টা মঈনুদ্দিন,ঢাকা মহানগরী দক্ষিনের উপদেষ্টা, মোকাররম হোসেন,মোঃ কামাল হোসাইন, ছাত্রনেতা সাইফুল ইসলাম সহ জেলা,মহানগর, থানা,ট্রেড ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ।

পরে ২য় জানাযার নামাজ মরহুমের নিজ বাড়ী দোহার ঢালারপাড় গ্রামে, ঢালারপাড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সকাল ১০ টায় জানাজা শেষে তার নিজ গ্রামের পারিবারিক কবরে তাকে শায়িত করা হয়।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ছেলে, ২ মেয়ে, নাতি-নাতনি ও আত্ব্বীয়স্বজনসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে এই নশ্বর জগত ছেড়ে চির বিদায় গ্রহন করেছেন।

এসএম