স্বাস্থ্য মন্ত্রণালয় ও সরকারি কর্মকমিশনে (পিএসসি) নতুন সচিব নিয়োগ দেয়া হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ে নিয়োগ দেয়া হয়েছে নৌসচিব সৈয়দ মঞ্জুরুল ইসলামকে। আর জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহজাহান আলী মোল্লাকে পিএসসির সচিবালয়ের সচিব করা হয়েছে।

রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় এ ব্যাপারে প্রজ্ঞাপন জারি করে।

উল্লেখ্য, অনিয়ম করে মুক্তিযোদ্ধা সনদ নেয়ার ঘটনায় স্বাস্থ্যসচিব এম এম নিয়াজ উদ্দিন মিঞা এবং পিএসপির সচিব এ কে এম আমির হোসেন স্বেচ্ছায় অবসরে যান।

কেএইচ