শনিবার ভোরে পৃথক অগ্নিকাণ্ডের রংপুরে ৪৫টি ঘর পুড়ে ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ভুক্তভোগীরা।
রংপুর সদর উপজেলার হরিদেবপুর ৪নং ওয়ার্ড পানবাজার গ্রামে এ ঘটনা ঘটে।
ভোরে আযনুলের গোয়ালঘরে মশা মারার ধোঁয়া থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে দমকল বাহিনীর দু‘টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ২০টি ঘরের সব আসবাব পুড়ে প্রায় ৯ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে ।
একই সময়ে তারাগঞ্জের চিলাখাল প্রামাণিক পাড়ায় বৈদ্যুতিক গোলযোগে অগ্নিকাণ্ডে ২৫টি ঘর পুড়ে ভস্মুভিত ।
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ মিয়া জানান, ভোর রাত চিলাখাল প্রামাণিক পাড়ায়দীনেশ চন্দ্র শীলের ঘরে বৈদ্যুতিক গোলযোগে অগ্নিকাণ্ডে ২৫টি ঘর পুড়ে ভস্মীভূত হয়। পরে তা পাশের মকেন্দ্র শীল, যতীন্দ্র নাথ শীল, গয়েশ চন্দ্র শীল, কান্তি চন্দ্র শীল, জগনাথ চন্দ্র শীল, নবীন্দ্র চন্দ্র শীলের ঘরে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে বদরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এতে প্রায় ১৯ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।
এমআইএস।





