সদ্য সমাপ্ত পৌর নির্বাচনে অনিয়ম-কারচুপির অভিযোগ এনে আবারো ঢাকা-পাবনা সড়কে অবরোধ গড়ে তুলেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

রোববার বেলা ১টা থেকে পাবনা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার বাইপাশ সড়কে অবরোধ করেছে পাবনা সদর পৌরসভার আওয়ামী লীগের পরাজিত দলীয় প্রার্থী রাকিব হাসান টিপুর সমর্থকরা।

এছাড়া তারা রাস্তায় টায়ারে আগুন ধরিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে। উভয় পাশে বিপুল সংখ্যক যানবাহন আটকে পড়েছে।

নৌকা প্রতীকের প্রার্থী রকিব হাসান টিপু জানান, পাবনা জেলা প্রশাসক, পুলিশ সুপার ও নির্বাচনে সঙ্গে সংশ্লিষ্টদের অপসারণ এবং সদ্য সমাপ্ত নির্বাচন বাতিল করে পুনঃনির্বাচন না দেয়া পর্যন্ত তাদের কর্মসূচি অব্যাহত থাকবে। আতঙ্কে এলাকার সকল দোকানপাট বন্ধ হয়ে গেছে। এটা আওয়ামী লীগের ২য় দফা সড়ক অবরোধের ঘটনা।

এসএইচ