গাজীপুরের টঙ্গীতে ঝুমুর আক্তার (৩২) নামের এক স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার পর পালিয়ে গেছে স্বামী ।

মঙ্গলবার রাতে পুলিশ টঙ্গীর আরিচপুর গ্রামের আবুল কমিশনারের ভাড়া বাড়ি থেকে নিহতের লাশ উদ্ধার করে।

ঝুমুর বাগেরহাটের রামপাল থানার রাজনগর গ্রামের আতিয়ার মোল্লার মেয়ে। ঝুমুর তার স্বামী মোক্তার হোসেনের (৩৮) সঙ্গে টঙ্গীর গাজীবাড়ি এলাকার আবুল কমিশনারের বাড়িতে ভাড়া থাকতেন।

টঙ্গী থানার এসআই মো. জোবায়ের মৃধা জানান, মোক্তার হোসেন বিভিন্ন সময় ঝুমুরের কাছে যৌতুক দাবি করত। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। বিষয়টি ঝুমুর তার বোন শিউলী আক্তারকে জানান। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ঝুমুরের ফোন বন্ধ পেয়ে শিউলী তার বোনের টঙ্গীর বাসায় যান। পরে বিছানার ওপর ঝুমুরের লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। খবর পেয়ে রাত ১১টার দিকে পুলিশ লাশ উদ্ধার।

তিনি আরো জানান, ঘটনার পর থেকে মোক্তার হোসেন পালিয়ে গেছে। এ ব্যাপারে শিউলী আক্তার টঙ্গী থানায় মামলা করেছেন।

এমএম