বাংলাদেশে টানা ২য় দিনের মতো এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে শতাধিক রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।
সর্বশেষ গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকার হাসপাতালে ১০২ জন ও ঢাকার বাইরের হাসপাতালে ৩ জন রোগী ভর্তি হন। এ নিয়ে হাসপাতালে ভর্তি মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৬০ জনে।
ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৪৫৪ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ৬ জন রোগী ভর্তি রয়েছেন। ডেঙ্গু সন্দেহে মারা যাওয়া ৩ জনের তথ্য পর্যালোচনা করার জন্য আইইডিসিআরে পাঠানো হয়।
পরিসংখ্যানে অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ (২৫ জুলাই) পর্যন্ত রাজধানীসহ সারাদেশে সর্বমোট ১ হাজার ৬৭৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ২১৬ জন রোগী।
চলতি বছর জানুয়ারিতে ৩২ জন, ফেব্রুয়ারিতে ৯ জন, মার্চে ১৩ জন, এপ্রিলে ৩ জন, মে’তে ৪৩ জন, জুনে ২৭২ জন এবং ২৫ জুলাই পর্যন্ত ১ হাজার ৩০৭ জন রোগী ভর্তি হন।
এইচএন





