দেশের বিভিন্ন স্থানের মতো চট্টগ্রাম, তিন পার্বত্য জেলা, কক্সবাজারসহ বৃহত্তর চট্টগ্রামও ভূমিকম্পে কেঁপে উঠেছে। তবে কোথাও কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।
সোমবার ভোর ৫টা ৫ মিনিটে অনুভূত এ কম্পনের ঝাঁকুনি অনুভব করেন চট্টগ্রামবাসীও।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) প্রাথমিকভাবে এ কম্পনের মাত্রা ৬.৮ জানায়। কিন্তু এক ঘণ্টা পর সংস্থাটি জানায়, ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৭।
ভূমিকম্পটির কেন্দ্র ছিল ঢাকা থেকে ৩৫১ কিলোমিটার দূরে ভারতের মণিপুর রাজ্যের ইমফলে ভূপৃষ্ঠ থেকে ৩৫ কিলোমিটার গভীরে।
এছাড়া ময়মনসিংহ, চট্টগ্রাম, সিলেট, বগুড়া, নওগাঁসহ দেশের বিভিন্ন এলাকা থেকেও ভূমিকম্পের খবর জানা যায়।
এমকে





