জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক আগামীকাল জাতীয় মসজিদের ইসলামিক ফাউন্ডেনের সভা অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা ৬ টায় (বাদ মাগরিব) বায়তুল মুকাররম জাতীয় মসজিদের ইসলামিক ফাউন্ডেনের সভা কক্ষে অনুষ্ঠিত হবে।
বৈঠকে ১৪৪২ হিজরি সালের পবিত্র জমাদিউস সানি মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
বুধবার (১৩ জানুয়ারি) ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়।
এতে ধর্ম প্রতিমন্ত্রী মো: ফরিদুল হক খান সভাপতিত্ব করবেন।
বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র জমাদিউস সানি মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নোক্ত টেলিফোন নম্বর ৯৫৫৯৪৯৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ও ৯৫৫৮৩৩৭ এবং ফ্যাক্স নম্বরে ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১ অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক, অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য অনুরোধ করা হলো।
এমবি





