বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের চলমান অনির্দষ্টকালের অবরোধ ও হরতালের সমর্থনে মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল।
বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীর মিনার এলাকায় তারা মিছিল করে।
প্রত্যক্ষ্যদর্শীরা জানায়, মিছিলটি মোকারম ভবনের গেট থেকে শুরু হয়ে শহীদ মিনারের কাছে গেলে পুলিশ ও আওয়ামী লীগের কর্মীদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়।
জানা গেছে, এতে ছাত্রদলের মহসিন হলের কর্মী ইউসুফ আহত হয় এবং ছাত্রদল কর্মী আসাদ আহত অবস্থায় গ্রেপ্তার হয়।
মিছিলে ঢাবি সূর্যসেন হল ছাত্রদলের ক্রীড়া সম্পাদক মারুফ-উল ইসলাম রনিক, এসএম হলের ক্রীড়া সম্পাদক তানভীর রেজা রুবেল, জহুরুল হক হলের সহ-দপ্তর সম্পাদক ফজলুর রহমান খোকন, জিয়া হলের সরদার আমিরুল ইসলাম সাগর, এসএম হলের মামুন খান, তানজীল হাসান ও গোলাম কিবরিয়া , জিয়া হলের মাসুদ আলম, মহসিন হলের মাহমুদ, শফিক (মহসিন হল), রিয়াদ (একুশে হল), রিয়াদ (জসিম উদ্দিন হল), আনোয়ার, রাসেল, সেলিম, ইউসূফ, সুজন, শফিক, রুবেল, ফয়সাল, নাসির, শাহাদাত, আমিনুল, আলিয়ার নিয়াজসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন বলে ছাত্রদলের একটি সূত্র নিশ্চিত করেছে।
জেডআই





