খড়বোঝাই ট্রাকে পেট্রলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে ট্রাকের হেলপার দগ্ধ হয়েছেন।

শুক্রবার ভোররাতে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের রামনগর এলাকায় এ ঘটনা ঘটে। দগ্ধ হেলপার আমিনুর রহমানকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায় জানায়, খড়বোঝাই একটি ট্রাক মাগুরা-থেকে কুষ্টিয়া যাচ্ছিল। পথে ঝিনাইদহ সদর উপজেলার সীমান্তবর্তী এলাকা রামনগরে পৌঁছালে দুর্বৃত্তরা পেট্রোল বোমা নিক্ষেপ করে।

এতে ট্রাকে থাকা খড়ে আগুন ধরে গেলে হেলপার আমিনুর রহমান দগ্ধ। পরে তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নেভায়।

এ ব্যাপারে হাট গোপালপুর ক্যাম্পের পুলিশের আইসি এসআই সামসুজ্জোহা জানান, পার্শ্ববর্তী মাগুরা জেলার সদর উপজেলার রামনগর স্থানে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে। তাদের আটক করার চেষ্টা চলছে।

মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

এআর