শিশু সৌরভের দুই পায়ে গুলিবিদ্ধের ঘটনায় অভিযুক্ত গাইবান্ধা- ১ (সুন্দরগঞ্জ) আসনের সাংসদ মঞ্জুরুল ইসলাম লিটনের সংসদ সদস্য পদ বাতিলের দাবিতে গণস্বাক্ষর অভিযান শুরু হয়েছে।

মঙ্গলবার বিকাল থেকে সুন্দরগঞ্জ পৌর শহরের বঙ্গবন্ধু ম্যুরাল চত্বরে পৌর নাগরিক সংগ্রম পরিষদ ও উপজেলা আওয়ামী লীগের একাংশের নেতা-কর্মীরা এ কর্মসূচি শুরু করেছেন।

গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধন করেন সুন্দরগঞ্জ উপজেলা আ’লীগের সাবেক সভাপতি টিআইএম মকবুল হোসেন প্রামাণিক।

এসময় বক্তব্য রাখেন- পৌর মেয়র ও সুন্দরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল্লাহ্ আল মামুন, পৌর নাগরিক সংগ্রাম পরিষদের সভাপতি বীরেন সরকার মিন্টু, সিনিয়র সহ-সভাপতি এটিএম মাসুদ-উল ইসলাম চঞ্চল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবুল, সাংগঠনিক সম্পাদক সাজেদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছা সেবকলীগের সভাপতি গোলাম কবির মুকুল ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আহসান হাবীব মাসুদ প্রমুখ।

বক্তারা অবিলম্বে মঞ্জরুল ইসলাম লিটনের সংসদ সদস্য পদ বাতিল ও দল থেকে বহিষ্কারসহ তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

মঙ্গলবার রাত ৯টা পর্যন্ত দেড় হাজার মানুষ স্বাক্ষর করেছেন বলে জানান পৌর নাগরিক সংগ্রাম পরিষদের সিনিয়র সহ-সভাপতি মাসুদউল ইসলাম চঞ্চল।

কেএইচ