রংপুরে বিএনপি ও জামায়াত-শিবিরের ২৪ নেতা-কর্মীসহ ৫১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
জেলা পুলিশের কন্ট্রোল রুম ইনচার্জ নুর ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, জেলার বিভিন্ন স্থানে মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এদের মধ্যে বিএনপির ১১ জন ও জামায়াত-শিবিরের ১৩ জন রয়েছেন। অপরদিকে, জেলা পুলিশ নানা অভিযোগে জেলার বিভিন্ন স্থান থেকে আরও ২৭ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারদের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় মাদক সেবন, মাদক বিক্রি, জুয়া, চুরি, ডাকাতি, ছিনতাই, খুন ও হত্যা মামলা রয়েছে। এসব মামলায় তারা দীর্ঘদিন পলাতক ছিলেন। তবে তিনি গ্রেফতারদের নাম জানাতে চাননি।
কেএইচ





