কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ছাত্রলীগ ও পুলিশের সংঘর্ষের ঘটনায় ক্যাম্পাসে সোমবার থেকে লাগাতার ধর্মঘটের ডাক দিয়েছে ইবি শাখা ছাত্রলীগ।

রোববার সন্ধ্যায় ইবি শাখা ছাত্রলীগের আহ্বায়ক শামীম আহাম্মেদ খান ধর্মঘট ডাকার ব্যাপারটি নিশ্চিত করে বলেন, পুলিশ অন্যায়ভাবে ছাত্রলীগ নেতা-কর্মীদের ওপর হামলা চালিয়েছে। এ ঘটনার তদন্ত ও বিচার না হওয়া পর্যন্ত সোমবার থেকে বিশ্ববিদ্যালয়ে লাগাতার ছাত্রধর্মঘট পালন করা হবে।

উল্লেখ্য, রোববার দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে ছাত্রলীগ নেতা-কর্মী ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কমপক্ষে ১৫ ছাত্রলীগ নেতাকর্মী আহত হয়। তাদের মধ্যে পাঁচ জন রাবার বুলেটবিদ্ধ হয়েছে বলে জানা গেছে।

ঢাকা, ২৫ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ