কুষ্টিয়ার মিরপুরে বুধবার রাত সোয়া ১১টার দিকে ট্রেন লাইনচ্যুত হওয়ায় ঢাকার সঙ্গে রাজশাহী ও খুলনার রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। কুষ্টিয়ার পোড়াদহ স্টেশনের অদূরে রকেট এক্সপ্রেস ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয়।

পোড়াদহ রেলওয়ে থানার ওসি সুনীল কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, দিনাজপুর থেকে ছেড়ে আসা ট্রেনটির বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকার সঙ্গে রাজশাহী ও খুলনার রেল যোগাযোগ বন্ধ রয়েছে। ট্রেনটি উদ্ধারের জন্য ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেনকে খবর দেওয়া হয়েছে। ট্রেন চলাচল স্বাভাবিক হতে কতক্ষণ লাগতে পারে সে বিষয়ে কিছু জানাতে পারেনি তিনি।

এমই