যশোরের শার্শা উপজেলার সুবর্ণখালী ব্রিজের নিচে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (৪২) লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার সকাল ৮টায় মৃতদেহটি লাশটি উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, সকালে সুবর্ণখালী ব্রিজের নিচে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয় জনগণ পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। নিহত ব্যক্তির মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।
ধারণা করা হচ্ছে, রাতে কেউ তাকে হত্যা করে মৃতদেহ ব্রিজের নিচে ফেলে রেখে গেছে।
জেএ





