ময়মনসিংহ শহরে যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে ৩ জন দগ্ধ হয়। তাদেরকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, রাত পৌনে ১১টার দিকে শহরের কাচিঝুলিতে ঢাকা থেকে ছেড়ে আসা মুক্তাগাছাগামী ইমন পরিবহনের একটি যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে ৩ জন দগ্ধ হয়। তারা হলেন- আলমগীর, নওশের ও শহিদুল। আহতদের বয়স ৩০ থেকে ৩৫ এর মধ্যে। এদের দুইজনের বাড়ি মুক্তাগাছা। অন্যজন ময়মনসিংহ শহরের বাসিন্দা।
এছাড়া শহরের চরপাড়া এলাকায় একটি পিকআপ ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ করে নাশকতাকারীরা। তবে এতে কেউ হতাহত হয়নি।
ইআর





