রাষ্ট্রধর্ম ইসলাম বাতিলের ষড়যন্ত্রের প্রতিবাদে জামায়াতে ইসলামীর ডাকা হরতাল সমর্থনে রাজধানীর রামপুরায় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগরী পূর্ব।
সোমবার সকালে মিছিলের সময় পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে একজন গ্রেপ্তার ও ৫ জন আহত হয়।
শাখা সভাপতি সিয়াম রেজার সভাপতিত্বে ও সেক্রেটারী এস.আর মিঠুর পরিচালনায় বিক্ষোভ মিছিলে আরো উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক সগীর বিন সাঈদ, মহানগরী অর্থ সম্পাদক, অফিস সম্পাদক, সমাজসেবা সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
এমই





