সংঘঠনটি টানা ৭ বছর ধরে রাজধানীর রায়েরবাগে স্থানীয়দের সহায়তায় প্রতি বছর কুরবানী ঈদের গরু ক্রয় করার পাশাপাশি কুরবানির গোস্ত সংগ্রহ করে। এর ফলে আয়োজন করে সংগঠনটি এলাকার মানুষের মধ্যে ব্যাপক সারা ফেলেছে।
পশু কুরবানি মাধ্যমে দরিদ্র ও ছিন্নমূল রিকশাচালক দের মেহমানদের মতোই আপ্যায়ন করে থাকেন।
এই অনুষ্ঠানের জন্য মতিন মিয়ার মতো রাবেয়া, ছকিনা, মরিয়ম, আয়নাল হক, মজিবর রহমানসহ অনেক মানুষ এই দিনটির অপেক্ষায় থাকেন।
সেলিম উদ্দিন নামের এক ব্যাক্তি বলছিলেন, ‘কোরবানির মাংস দিয়ে পেট ভরে একদিন খেতে আসি এখানে। বুকের মধ্যে অনেক কষ্ট। তা ভুলে যাই। যারা খাইতে দেয় তাদের জন্য দোয়া করি।’
সংগঠনের সভাপতি মোসাদ্দেক হোসাইন জানান, প্রতি বছর ঈদ উল আযহার দিনে ধনি গরিবের ভেদাভেদ ভুলে স্থানীয় অনেক মানুষের সহযোগীতায় আমি কাজটি করে আসছি। সাধারণ মানুষের সঙ্গে মিলেমিশে খাবার খেয়ে খুবই আনন্দ পাই। মনটাও ভালো হয়ে যায়। মানুষের প্রতি ভালোবাসা আরও বেড়ে যায়। এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে অসহায় মানুষের পাশে থাকার আশ্বাস দিয়েছেন অনেকে।
এইচআর