জাতীয় বৃক্ষরোপণ অভিযান এবং বৃক্ষমেলা উদ্বোধন কালে দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রত্যেককে তিনটি করে গাছ লাগানোর আহ্বান সব পর্যায়ের নেতাকর্মীদের কাছে পৌঁছে দিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা।

কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী ‘মুজিববর্ষের আহ্বান ৩টি করে গাছ লাগান’ এ স্লোগানকে সামনে রেখে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে সারা দেশে ৩ মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছে বাংলাদেশ ছাত্রলীগ।

আজ বৃহস্পতিবার বিকেলে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ’র নির্দেশে ঢাকা মহানগর দক্ষিন ছাত্রলীগনেতা তরিকুল ইসলাম শাওন এর উদ্যোগে কুমিল্লার দৌলতপুরে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে আগামী তিন মাস মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে কেন্দ্রীয় ছাত্রলীগের উদ্যোগে আমরা বৃক্ষরোপন কর্মসূচি পালন করছি।

বাংলাদেশ ছাত্রলীগ মনে করে বৃক্ষ মূলত পরিবেশ আবহাওয়া ও জলবায়ুর ভারসাম্য বজায় রাখে। পৃথিবীকে বসবাসের উপযোগী করতে ও প্রাকৃতিক বিপর্যয়ের করাল গ্রাস থেকে দেশকে রক্ষা করতে বৃক্ষরোপণের কোন বিকল্প নেই।

বৃক্ষরোপণ কর্মসূচিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন হিসেবে এবং শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগ সর্বোচ্চ ভূমিকা রাখবে বলেন জানান।

ঢাকা মহানগর দক্ষিন ছাত্রলীগ নেতা তরিকুল ইসলাম শাওন বলেন, 'শিক্ষা শান্তি ও প্রগতির' পতাকাবাহী সংগঠন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। বাংলাদেশ ছাত্রলীগের অভিভাবক বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় বর্তমান এই দুর্যোগ ক্রান্তিলগ্নে আমরা শুধু বৃক্ষরোপণ নয়, আমরা সবসময় মানুষের পাশে এসে দাঁড়িয়েছি। আমরা করোনা পরিস্থিতির শুরু থেকে বিভিন্ন কর্মসূচি করেছি। আমরা বিশ্বাস করি দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে আমরা ছাত্রলীগের নেতা-কর্মীরা মাঠে থেকে করোনা মোকাবেলা করতে পারবো।

এদিকে আজ (১৬ জুলাই) বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন প্রাঙ্গণে সারাদেশে ১ কোটি বৃক্ষের চারা রোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এএস