গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলা জামায়াতের সেক্রেটারী এনামুল হককে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।
সাঘাটা উপজেলার বোনারপাড়া রেলঘুন্টি এলাকা থেকে বুধবার রাত ৮টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
এনামুল হক সাঘাটা উপজেলার জামায়াতের সেক্রেটারী ও বোনারপাড়া ইউনিয়নের দূর্গাপুর গ্রামের বাসিন্দা।
সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, এনামুল হকের বিরুদ্ধে সাঘাটা থানায় রেল লাইনে নাশকতার মামলা রয়েছে। মামলার পর থেকে তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে বৃহস্পতিবার সকালে আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি।
এএইচ





