ট্টগ্রামের বিভিন্ন উপজেলায় চলমান বিশেষ অভিযানে জামায়াত-শিবিরের একাধিক নেতা-কর্মীসহ ৭২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার গভীর রাত থেকে শনিবার সকাল পর্যন্ত চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় এই বিশেষ অভিযান পরিচালনা করে চট্টগ্রাম জেলা পুলিশ।
চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) আবদুল আউয়াল রাইজিংবিডিকে জানান, জেলার লোহাগাড়া, সাতকানিয়া, পটিয়া মীরসরাই, সীতাকুন্ড, সন্দ্বীপ, রাউজান, রাঙ্গুনিয়া বোয়ালখালী, বাঁশখালী, হাটহাজারীসহ বিভিন্ন উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৭২ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে জামায়াত-শিবিরের একাধিক নেতা-কর্মী রয়েছে। এদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে নাশকতার ঘটনায় একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে ওয়ারেন্টভুক্ত ও সাজাপ্রাপ্ত আসাফস হিসেবে গ্রেফতার করা হয়েছে ৫৪ জনকে এবং নিয়মিত মামলায় গ্রেফতার করা হয় ১৮ জনকে। অভিযানে ২৭২ পি ইয়াবা ট্যাবলেট এবং ৩৮ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।
এমএইচ





