মানিকগঞ্জের ঘিওর উপজেলার শ্রীধর নগর গ্রামে সাপের কামড়ে জামিল হোসেন(৩৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকাল ৯টার দিকে এই অপমৃত্যুর ঘটনাটি ঘটে। নিহত জামিল ওই গ্রামের মিনহাজ উদ্দিনের ছেলে। এছাড়া সে রাজনীতিতে পয়লা ইউনিয়ন শ্রমিক দলের সাধারন সম্পাদক ছিলেন।
পারিবারিক সুত্রে জানা গেছে, জামিল হোসেন সকাল নয়টার দিকে নিজের বসত বাড়ীতে থাকা খরের পালা থেকে গরুর খাবারের জন্য খর আনতে গেলে একটি বিষ ধর সাপ তাকে কামড় দেয়। পরে সাপের কামড়ে আর্ত্ব চিৎকার করলে পরিবারের লোকজন হাসপাতালে না নিয়ে শিবালয় উপজেলার সাহিলী গ্রামের ওঝা লতিফের কাছে নিয়ে যায়। ওই ওঝা ঝাড় ফুক দিয়ে বাড়ী পাঠালে আসার পথে কৃষক জামিলের মৃত্যু হয়।
এদিকে পয়লা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল খালেক জানান, জামিল কে সাপে কামড় দিলে হাসপাতালে না নিয়ে ফকিরের কাছে নিয়ে ঝাড়ফুকেই তার মৃত্যু হলো। সে রাজনীতিতে পয়লা ইউনিয়ন শ্রমিক দলের সাধারন সম্পাদক ছিলেন। তবে পেশায় একজন কৃষক।
এসএইচ





