কুমিল্লায় ঢাকা চট্রগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম আটগ্রাম রাস্তার মাথা নামক স্থানে একটি মাইক্রবাস ও এস আলম বাসের মুখামুখি সংঘর্ষে সনিয়া আক্তার (২০) নামে এক প্রসূতি মা নিহত হয়েছে। এসময় আরো ৫ জন আহত হয়েছে।

রবিবার সকাল সাড়ে ১২ টার দিকে এ দূর্ঘটনা ঘটে ।

জানাযায়, নিহত সনিয়া চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের শাকতলা গ্রামের আবদুল কাদের মেয়ে।রবিবার সকালে উপজেলার একটি হসপিটাল থেকে এই প্রসূতিসহ তার পরিবারের লোকজন বাড়িতে যাওয়ার সময় আটগ্রাম নামক স্থানে উল্টো রাস্তা দিয়ে দ্রত্ব গতিতে আসা এস আলম পরিবহনের একটি যাত্রীবাহী বাস(ঢাকামেট্রো-ব-১১-০৫৮৩) মাইক্রোবাসটিকে স্বজোরে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসের সম্মুখ অংশ ধুমড়ে-মুছড়ে যায়। ঘটনাস্থলে মাইক্রোবাসের যাত্রী প্রসূতি ফাতেমা আক্তার সোনিয়াসহ ৭ জন আহত হয়।

পরে স্থানীয়রা উদ্বার করে কুমেকে প্রেরন করলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে।নিহত সনিযার একটি পুত্র সন্তান হয়।

আহতদের কুমিল্লা মেডিকেল কলেজে চিকিৎসাধিন অবস্থায় রয়েছেন বলে জানগেছে।

আহতরা হলেন, চিওড়া ইউনিয়নের শাকতলা গ্রামের আব্বাস আলীর ছেলে আলা উদ্দিন(২৮), একই গ্রামের কাদের মিয়ার স্ত্রী খালেদা আক্তার(৪০), বড় মিয়ার মেয়ে জাহেদা বেগম(৪০), কবরুয়া গ্রামের ইসমাইল হোসেনের স্ত্রী শাহেনা বেগম, ছেলে সাদ্দাম (৩১) ও মাইক্রোবাস চালক পৌরসভার নোয়াপাড়া গ্রামের মোঃ খোকন(৩২)।

চৌদ্দগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

রাসেল/জারিফ