নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার তিনটি শিল্প কারখানাকে পরিবেশ দূষণের দায়ে এক কোটি ৩০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার পরিবেশ অধিদফতরের সদর দফতরে কারখানার মালিক ও প্রতিনিধিকে তলব করে শুনানি শেষে এ জরিমানা করা হয়।

কারখানা তিনটি হলো- ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকার নিটেক্স ডাইং অ্যান্ড প্রিন্টিং মিলস লিমিটেড,কুতুবআইল এলাকার নিটেক্স ডাইং কারখানা এবং নিউ ওরিয়েন্ট ডাইং অ্যান্ড প্রসেসিং লিমিটেড।

প্রেস বিজ্ঞপ্তিতে পরিবেশ অধিদফতর জানায়, পরিবেশগত ছাড়পত্র এবং তরল বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) নির্মাণ ছাড়া আবর্জনা বুড়িগঙ্গায় ফেলে পরিবেশ দূষণের দায়ে এ জরিমানা করা হয়।

কেএইচ