সিলেটে হরতালের সমর্থনে শিবির নেতাকর্মীরা ঝটিকা মিছিল বের করলে পুলিশ গুলি ছুঁড়ে। পরে শিবির নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়।

সোমবার সকাল সাড়ে ৮টার দিকে নগরীর আম্বরখানার খাসদবির এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের টানা ৩৬ ঘণ্টা হরতালের শেষ দিনে শুরুতে সকাল সাড়ে ৮টায় নগরীর আম্বখানায় খাসদবির এলাকায় একটি ঝটিকা মিছিল বের করে। মিছিলটি খাসদবির থেকে বিমান অফিস এলাকায় আসার পর পুলিশ মিছিলকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে।

এ সময় শিবিরের নেতাকর্মীরা পুলিশকে ধাওয়া করার চেষ্টা করে। তারাও পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ও পেট্রলবোমা নিক্ষেপ করে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সিলেট বিমান বন্দর থানার অফিসার ইন চার্জ (ওসি) গৌছুল আলম বলেন, সকালে শিবির নেতাকর্মীরা মিছিল বের করার চেষ্টা করছিল। তখন আমরা গুলি ছুঁড়ি। পরে তারা ছত্রভঙ্গ হয়ে গেছে। তবে, কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

কেএইচ