দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় ট্রাকের ধাক্কায় কাওসার আলী (২২) নামের এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে নবাবগঞ্জ উপজেলার দলারদর্গা নামক স্থানে ঘটনাটি ঘটেছে।

নিহত কাওসার কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার পেননাই দিঘিপাড়া গ্রামের শাহ্ আলমের ছেলে।

নবাবগঞ্জ থানার ওসি আমিরুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকালে দলারদর্গা নামক স্থানে ট্রাকের ধাক্কায় কাওসার নামের ওই যুবক গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়। পরে রাত ১১টার দিকে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

এ ব্যাপারে নবাবগঞ্জ থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

এআর