বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, ঢাকা মহানগরী উত্তরের ফার্নিচার বিভাগের উদ্যোগে নগরীর একটি মিলনায়তনে ফার্নিচার শ্রমিকদের সম্মানে ইফতার মাহফিল হয়েছে।
ফার্নিচার বিভাগের সভাপতি মো. মোস্তফা আল মুস্তাকিমের সভাপতিত্বে ও শ্রমিক নেতা ফারুক হোসেইনের পরিচালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি মাওলানা মুহিব্বুল্লাহ। উপস্থিত ছিলেন শ্রমিক নেতা মিলন খান ও আনোয়ার হোসেন প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মুহিব্বুল্লাহ বলেন, পবিত্র মাহে রমজান রহমত, মাগফিরাত ও জাহান্নামের আগুন থেকে মুক্তির মাস। এ মহিমান্বিত মাসে মহাগ্রন্থ আল কুরআন নাযিল হয়েছিল বলেই এ মাসকে কুরআনের মাস বলা হয়। তাই এই মাসের শিক্ষাকে যথাযথভাবে কাজে লাগিয়ে ইহকালীণ কল্যাণ ও পরকালীন মুক্তি অর্জন করতে হবে।
তিনি বাস্তব জীবনে কুরআনের যথাযথ অনুসরণ করতে শ্রমিকদের প্রতি উদাত্ত আহবান জানান।
এমবি





