চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় চলমান বিশেষ অভিযানে ১০৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার গভীর রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৩০০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) আবদুল আউয়াল জানান, জেলার লোহাগাড়া, সাতকানিয়া, পটিয়া মীরসরাই, সন্দ্বীপ, রাউজান, রাঙ্গুনিয়া বোয়ালখালী, বাঁশখালী, হাটহাজারীসহ বিভিন্ন উপজেলা থেকে ১০৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

তাদের মধ্যে জামায়াত শিবিরের একাধিক নেতা-কর্মী রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এমই