সিরাজগঞ্জে বাস ও পিকাপভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই নারী নিহত ও কমপক্ষে ১৬ জন আহত হয়েছেন। আহতদের রায়গঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।
সিরাজগঞ্জ-বগুড়া মহাসড়কের রায়গঞ্জ উপজেলার ষোলমাইলে বৃহস্পতিবার দুপুর ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে নিহত ও আহতের নাম-পরিচয় জানাতে পারেনি হাইওয়ে পুলিশ।
সিরাজগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, বিকেল ৩টার দিকে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের দুই নারী যাত্রী নিহত হয়। এ সময় আহত হয় কমপক্ষে ১৬ জন। পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় হতাহতদের উদ্ধার করা হয় ও বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।
জেআই





