প্রতিপক্ষের হামলায় আহত মোহনগঞ্জ উপজেলা বিএনপির সহ সভাপতি ও বটতলী বানিহারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল আলম রানা (৪৬) মারা গেছেন।
মোহনগঞ্জ বিএনপির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আ ক ম শফিকুল হক জানান, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে শুক্রবার সকাল সাড়ে ৮টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বিকেলে গ্রামের বাড়িতে মাহবুবুল আলম রানাকে দাফন করা হবে।
আধিপত্য বিস্তার নিয়ে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে প্রতিপক্ষের হামলায় তিনি আহত হন।
এএইচ





