ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সাতক্ষীরায় এক বাংলাদেশি শ্রমিক আহত হয়েছেন। তার নাম নাজমুল ইসলাম। তিনি সাতক্ষীরা সদর উপজেলার মাহমুদপুর গ্রামের মৃত নুর ইসলামের ছেলে।
বৃহস্পতিবার সকাল ৬টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা সীমান্তের বিপরীতে ভারতের পানিতর বিএসএফ ক্যাম্পের সদস্যদের গুলিতে তিনি আহত হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ সাতক্ষীরা ৩৮ ব্যাটালিয়নের আওতাধীন ভোমরা বিওপির কমান্ডার সুবেদার নুর ইসলাম। তিনি বলেন, নাজমুল অবৈধভাবে দেশে প্রবেশের সময় বিএসএফের গুলিতে আহত হয়েছে। তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঢাকা, ৭ আগস্ট, টাইমনিউজবিডি.কম, টিআই





