নাটোরের সিংড়ায় খালের পানিতে পড়ে নিখোঁজের একদিন পর সিয়াম হোসেন (৫) নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার বড়িয়াখাল এলাকা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।সিয়াম দমদমা জোলারবাতা এলাকার আবদুস সোবহানের ছেলে।
পরিবারের বরাত দিয়ে সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, বুধবার দুপুরে উপজেলার দমদমা জোলারবাতা নামক এলাকায় প্রতিবেশী বড় ভাই শান্তর সঙ্গে বেড়াতে যায় সিয়াম।
বেড়ানোর এক পর্যায়ে সিয়াম খালে পড়ে যায়। স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও তাকে উদ্ধার করতে পারেনি। সকালে সিয়ামের মৃতদেহটি বড়িয়া খালে ভেসে উঠতে দেখে স্থানীয়রা মৃতদেহ উদ্ধার করে।
ঢাকা, ২৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর





