রাজশাহী মহানগরীর উপশহর এলাকায় ভেজাল ওষুধ তৈরির কারখানায় অভিযান চালিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ। এসময় ৬০০ বোতল যৌন উত্তেজক ওষুধ, ওষুধ তৈরির মেশিন ও ৫০ লিটার দেশীয় মদ জব্দ করা হয়। এছাড়া ওই কারখানার মালিক জুয়েল রানাকে আটক করে গোয়েন্দা পুলিশ।

রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) স্বপন ও গোপাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত সাড়ে ১১টার দিকে উপশহরে জুয়েল রানার বাড়িতে অভিযান চালানো হয়। এসময় তার বাড়ি থেকে পাওয়ার ফিলিংস ও হর্স পাওয়ার নামে ৬০০ বোতল ওষুধের ফাইল, ওষুধ তৈরির মেশিন ও ৫০ লিটার দেশীয় মদ জব্দ করা হয়।

ওষুধ কোম্পানির মালিক জুয়েল রানা দীর্ঘদিন ধরে তার বাড়িতে ভেজাল ওষুধ তৈরি করে আসছিল বলে গোয়েন্দা পুলিশ জানায়।

ঢাকা, ৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই