এইচএসসিতে কুমিল্লা বোর্ডে পাসের হার ৬৪ দশমিক ৪৯ শতাংশ। যা গত বছরের তুলনায় বেশি। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো: কায়সার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।

মো: কায়সার আহমেদ বলেন, গত বছর এ বোর্ডে পাসের হার ছিল ৫৯ দশমিক ৮০ শতাংশ। এ বছর জিপিএ ৫ পেয়েছে ১ হাজার ৯১২ জন আর গত বছর জিপিএ-৫ পেয়েছিল ১ হাজার ৪৫২ জন শিক্ষার্থী।

বোর্ড সূত্রে জানা যায়, এ বছর ১ লাখ ৮ হাজার ৩৭৩ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৬৯ হাজার ৮৯৫ জন।

এদিকে গত বছরের তুলনায় এ বছর শতভাগ উত্তীর্ণ শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যাও বেড়েছে। এ বছর শতভাগ উত্তীর্ণ শিক্ষা প্রতিষ্ঠান ৮টি। গত বছর ছিল ৬টি।

এসএ/টাইম