সিলেটের ওসমানীনগর উপজেলার বুরুঙ্গা ইউনিয়নের পূর্ব তিলপাড়া এলাকা থেকে হাত-পা বাধাএক যুবকের(২৩) লাশ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত যুবকের পরিচয় পাওয়া যায়নি।

শনিবার দুপুরে ওই গ্রামের একটি ছোট খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, সকালে গ্রামের তখলিছ মিয়ার বাড়ির পাশ্ববর্তী খালে ওই যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখেন তারা। ঘটনাটি ওসমানীনগর থানায় জানানো হলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

এ ব্যাপারে ওসমানীনগর থানার ওসি জুবের আহমদবিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয়রা খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

লাশের গলায় আঘাতের চি‎হ্ন রয়েছে উল্লেখ করে তিনি বলেন, দুর্বৃত্তরা তাকে খুন করে এখানে ফেলে যায় বলে ধারণা করা হচ্ছে। 

এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

ঢাকা, ১৯ জুলাই (টাইমনিউজবিডি.কম)//এসএইচ