তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের বাবা অ্যাডভোকেট আলহাজ্ব নুরুচ্ছফা তালুকদারের নবম মৃত্যুবার্ষিকী আগামীকাল রোববার (২ ফেব্রুয়ারি)। তিনি মুক্তিযুদ্ধের বিশিষ্ট সংগঠক, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, বৃহত্তর চট্টগ্রামের সাবেক পাবলিক প্রসিকিউটর, রাঙ্গুনিয়া থানা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধকালীন ভারপ্রাপ্ত সভাপতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব সুনামের সাথে পালন করেছিলেন। ২০১১ সালের এই দিনে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন তিনি।

অ্যাডভোকেট নুরুচ্ছফা তালুকদারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম আদালত জামে মসজিদে আগামীকাল রোববার বাদ জোহর চট্টগ্রাম আইনজীবী সমিতিসহ বিভিন্ন স্তরের আইনজীবীদের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করা হয়েছে। নুরুচ্ছফা তালুকদার স্মৃতি সংসদের উদ্যোগে বাদ আছর দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে মরহুমের চট্টগ্রাম শহরের নিজ বাসভবন মৌসুমী আবাসিক এলাকা জামে মসজিদে। এছাড়া মরহুমের গ্রামের বাড়ি রাঙ্গুনিয়ার পদুয়া ইউনিয়নের সুখবিলাস গ্রামের মসজিদে দিনব্যাপী কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।

রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠন এবং বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনসহ সর্বস্তরের জনসাধারণ তার কবরে পুষ্পস্তবক অর্পণ করে মরহুমের প্রতি শ্রদ্ধা জানাবেন এবং তার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, ৭৫ পরবর্তী সময়ে চট্টগ্রাম আওয়ামী লীগ বিশেষ করে উত্তর চট্টগ্রামের আওয়ামী লীগকে সংগঠিতকরণে নুরুচ্ছফা তালুকদারের ভূমিকা ছিল অনন্য।

এএইচ