বুধবার (৯ সেপ্টেম্বর) বিচারপতি কে এম হাফিজুল আলমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি চেয়ে বাস মালিক সমিতির করা আবেদনের শুনানি শেষে আদালত এ নির্দেশ দেন।
আদালতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) পক্ষে শুনানি করেন আইনজীবী মো. রাফিউল ইসলাম।
শুনানিতে তিনি বলেন, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৪০ ধারায় যানবাহনের কারিগরি বৈশিষ্ট্য ও স্পেসিফিকেশন নির্ধারণ করা হয়েছে। এসব বিধান লঙ্ঘন করলে একই আইনের ৮০ ও ৮৪ ধারায় শাস্তির ব্যবস্থা রয়েছে।
আইন অনুযায়ী, সংশ্লিষ্ট অপরাধে সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড এবং তিন লাখ টাকা পর্যন্ত জরিমানার বিধান রয়েছে বলেও আদালতকে জানান বিআরটিএর আইনজীবী।
এ ছাড়া সড়ক পরিবহন আইনের ২৮ ধারায় রুট পারমিট ছাড়া কোনো যানবাহন সড়কে চলাচল করতে পারবে না বলে উল্লেখ রয়েছে।
বিআরটিএর পক্ষ থেকে আদালতকে জানানো হয়, বর্তমানে স্লিপার বাস পরিচালনার জন্য সংস্থাটির কোনো অনুমোদন নেই।
তবে হাইকোর্টও স্লিপার বাস চলাচলের জন্য নতুন কোনো অনুমতি দেয়নি বলে জানিয়েছেন বিআরটিএর আইনজীবী। ফলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া মহাসড়কে স্লিপার বাস চালানোর সুযোগ নেই।
এস