রোববার (১০ মে) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার হুমায়ন কবির পল্লব জনস্বার্থে এ রিট দায়ের করেন। রিটে স্বাস্থ্য সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

রিটে বলা হয়েছে, প্রতি শিশুর পরিবারের জন্য ২ কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে।

পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ৫৫ দিনে হামে আক্রান্ত হয়ে এবং হামের উপসর্গ নিয়ে ৩৫২ শিশুর মৃত্যু হয়েছে। সরকারি হিসাব অনুযায়ী, প্রতিদিন গড়ে প্রায় ছয়জন শিশুর মৃত্যু হচ্ছে। তবে গত এক সপ্তাহে এ সংখ্যা বেড়ে দৈনিক গড়ে প্রায় ১০ জনে পৌঁছেছে।

এতে আরও বলা হয়, হামে শিশু মৃত্যুর হার কমে আসছে—এমন আশ্বাসের মধ্যেই বাস্তবে মৃত্যুর সংখ্যা দেড়গুণ বেড়ে যাওয়ায় উদ্বেগ তৈরি হয়েছে।

এস