শাহ মখদুম থানার সামনে ট্রাক্টরের ধাক্কায় ঐশী নামে ৯ বছরের এক শিশু মারা গেছে।

বুধবার (২৫) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঐশী ওই এলাকার আরিফুল আজাদের মেয়ে।

রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, দুপুরে ঐশী বাড়ির সামনের রাস্তায় দাঁড়িয়ে ছিলো। ওই সময় একটি ট্রাক্টর দ্রুত গতিতে যাওয়ার সময় তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঐশী গুরুতর আহত হয়।

পরে স্থানীয় লোকজন ঐশীকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে থানায় অপমৃত্যুর (ইউডি) মামলা হবে বলে জানান ওসি।

ওএফ